এক প্লাটফর্মে এলেন স্মার্ট নারী উদ্যোক্তারা

১৮ আগষ্ট, ২০২৩ ২০:১৯  

মেয়েরা সৃজনশীল মানসিকতার অধিকারী। তাই অনুকরণ নয় দেশীয় সরঞ্জাম দিয়ে উদ্ভাবনী পণ্য তৈরি ও মার্কেটিংয়ে গুরুত্ব দিয়ে সাধারণ উদ্যোক্তাদের দেশের বাইরের বাজার ধরার জন্য একটি এফ কমার্স নীতিমালা প্রণয়ের ওপর গুরুত্বারোপ করলেন স্মার্ট নারী উদ্যোক্তারা। একই সঙ্গে, দেশের প্রতিটি বিদেশী দূতাবাসে নারী উদ্যোক্তাদের বিশেষায়িত পণ্যগুলো প্রদর্শনীর স্থান রাখার দাবি জানিয়েছেন তারা।       

দেশের ফেসবুক ভিত্তিক নারী উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যতের করণীয় নিয়ে শুক্রবার রাজধানীর রাওয়া কনভেশন সেন্টারে অনুষ্ঠিত স্মার্ট নারী উদ্যোক্তা পলিসি ডায়ালগে এমন দাবি জানান উদ্যোক্তারা।

নারী উদ্যোক্তাদের নিয়ে দেশের সবচেয়ে বড় প্লাটফর্ম ওমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত সভায় ই-কমার্সে অনুকরণ থেকে বেরিয়ে উদ্ভাবনী ব্যবসায় এগিয়ে সৃজনশীলতার ওপর গুরুত্বারোপ করেন সভায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের প্রায় ৩০টি ফেসবুক ভিত্তিক গ্রুপের অ্যাডমিনেরা। এজন্য সম্মিলত ভাবে এগিয়ে যেতে সভায় বহুপক্ষীয় একটি সমঝোতা চুক্তি করেন অংশগ্রহণকারীরা।   

পলিসি ডায়ালগে সভাপতির বক্তব্যে ফেসবুকের জনপ্রিয় পেজগুলো ‘ডিজঅ্যাবল’ ঠেকাতে পদক্ষেপ নেয়ার কথা বলেন উই প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। এক্ষেত্রে গ্রুপের যে কোনো বিষয়ে রিপোর্ট না করা, কপি পোস্ট বন্ধ করা এবং পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

নিশা বলেন, অনেকেই বলে নারীরা নারীদের ভালো দেখতে পারেন না। কিন্তু আমরা এ ধারণা ভেঙে দিতে চাই। উই সেটা ভেঙে দিতে কাজ করছে। কিন্তু সেটা করতে হলে সারা দেশের নারী উদ্যোক্তাদের সমস্যাগুলো আমাদের জানা দরকার। সে সমস্যা চিহ্নিত করে সমাধানের কাজ করতে হবে। এজন্যই এই পলিসি ডায়ালগের আয়োজন। এক এক করে আমরা এগিয়ে যেতে চাই। এখানকার বিষয়গুলো নিয়ে আমরা একটি উই সামিট আয়োজন করবো। সেখানে উদ্যোক্তাদের সমস্যাগুলো তুলে ধরা হবে।

সভায় উইএনডি অ্যাডমিন নাদিয়া বিনতে আমিন, ঐক্য ফাউন্ডেশনের চৈতি ফারহানা রূপা, হুর নুসরাত এর নুসরাত আক্তার লোপা, দ্যা ক্যফেরিও এবং আলোকিত নারী প্রতিষ্ঠাতা  মহিমা আক্তার ববি, লেদার গ্রুপের তানিয়া ওহাব, নারী উদ্যোক্তা ফোরামের অ্যাডমিন রাফিয়া আক্তার, রেড বিউটি পার্লারের অ্যাডমিন আফরোজা অপু, উদ্যোক্তা মেলা’র অ্যাডমিন জান্নাত নিশি, সর্বজায়া নারী উদ্যোক্তা উৎপা অ্যাডমিন নাফিসা আক্তার পলি প্রমুখ বক্তব্য রাখেন।  

এছাড়াও উই ট্রাস্টের উপদেষ্টা জাহানুর কবির সাকিব, নির্বাহী পরিচালক আইরিন পারভীন ও ডিরেক্টর ইমানা হক জ্যোতি এসময় উপস্থিত ছিলেন।  

সভায় বক্তারা এ বছরের বাজেটকে নারী উদ্যোক্তা বান্ধব উল্লেখ করে সেই সুযোগ নিয়ে পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ আরো বাড়ানোর বিষয়ে আলোকপাত করা হয়। তারা জানালেন, ফ্রি প্রশিক্ষণ থাকলেও অনেক নারী এই সুযোগটা নিচ্ছেন না। মেয়েরা ছেলেদের তুলনায় বেশি সহনশীল ও উদ্যোমী। তাই এবার ঐক্যবদ্ধভাবে একটি প্লাটফর্মে আসার ঘোষণা দেন। জানানো হয়, এই প্লটফর্মের জন্য আগামী ৫ বছরের জন্য একটি স্মার্ট নারী উদ্যোক্তা পরিকল্পনা প্রণয়ের কথা।  

আলোচনায় ঐক্য ফাউন্ডেশনের চৈতি ফারহানা লোপা বলেন, বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়। কোনো কোনো কোর্স করানো হয়। মাত্র ৫০ টাকা দিয়ে কোর্স করেন। কিন্তু সেখান থেকে অনেকে উদ্যোক্তা হতে চান তারা অর্থাভাবে তা হতে পারছেন না। যদি তাদের ফাইন্যান্স করা যায় তাহলে তারা উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হতে পারেন।

হুর নুসরাতের প্রতিষ্ঠাতা নুসরাত আক্তার লোপা বলেন, আমরা দেখেছি অনেকে উদ্যোক্তা হয়ে উঠতে চান। প্রশিক্শণও নেন। কিন্তু দেখা যায়য় অনেকে বিউটি পার্লার নিয়ে কাজ করতে যান, কিন্তু মেকাপ সম্পর্কে প্রকৃত জানাশোনা না থাকায় সেটাটা করতে পারেন না সঠিকভাবে। সেক্ষেত্রে তাদের জনন্য প্রয়য়োজন হয় সঠিক প্রশিক্ষণ ও পড়াশোনা। সেটা করতে হবে।

এছাড়াও দ্য ক্যাফে রিও ও আলোকিত নারীর প্রতিষ্ঠাতা মহিমা ববি বলেন, ইউনিক প্রডাক্ট নিয়ে উদ্যোক্তা হতে হবে। শুধু পোশাক নিয়ে বা পোশাক বিক্রিই উদ্যোক্তা নয়। প্যারিসেবল প্রোগ্রাক্টে নজর দেয়া দরকার।